×

আন্তর্জাতিক

মেক্সিকোতে এল মেনচোর মৃত্যু

সহিংসতা ঠেকাতে কয়েক হাজার সেনা মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

সহিংসতা ঠেকাতে কয়েক হাজার সেনা মোতায়েন

এল মেনেচোর মৃত্যুর পর মেক্সিকোজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

মেক্সিকোতে প্রভাবশালী মাদক সম্রাট ‘এল মেনচোর’ মৃত্যুর পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। চলমান পরিস্থিতি মোকাবিলায় হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির নিরাপত্তামন্ত্রী ওমার গার্সিয়া হারফুচ এ তথ্য জানিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ত্রেভিলা বলেছেন, সোমবার পশ্চিম মেক্সিকোতে অতিরিক্ত আড়াই হাজার সেনা পাঠানো হয়েছে।

সরকার বলছে, রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ৯ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

মেক্সিকোর বিশেষ বাহিনীর হাতে হালিস্কো রাজ্যে গ্রেপ্তার হওয়ার পর হেফাজতে থাকা অবস্থায় রোববার মারা যান নেমিসিও অসিগুয়েরা স্যাভাতেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত। তার মৃত্যুর পর অন্তত ২০টি অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ‘হালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মেক্সিকোর সবচেয়ে ভয়ংকর অপরাধী সংগঠনগুলোর একটি, আর এর নেতা এল মেনচো ছিলেন দেশটির ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি।’

আরো পড়ুন: এল মেনচোরের মৃত্যুতে মেক্সিকোতে সহিংসতা, নিহত ২৫

নিরাপত্তামন্ত্রী ত্রেভিলা জানিয়েছেন, সহিংসতা শুরু হওয়ার পর থেকে হালিস্কো রাজ্যে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন। 

জ্বালিয়ে দেওয়া যানবাহন থেকে ঘন কালো ধোঁয়া উঠছে।

তিনি বলেন, এল মেনচোর সঙ্গে দেখা করতে আসা প্রেমিকার অবস্থান শনাক্ত করে এ মাদক সম্রাটকে ধরা হয়। তাকে গ্রেপ্তারের সময় তার দেহরক্ষীদের সঙ্গে সামরিক কমান্ডোদের গোলাগুলি হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাপালপা শহর থেকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে মারা যান।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে এল মেনচোর অন্তত ছয় দেহরক্ষী নিহত হন এবং মেক্সিকান সেনাবাহিনীর তিন সদস্য আহত হন।

নিরাপত্তামন্ত্রী ওমার গার্সিয়া হারফুচ জানান, এল মেনচোর মৃত্যু পরবর্তী সহিংসতায় এক কারারক্ষী, রাজ্য কৌঁসুলি দপ্তরের এক সদস্য এবং সিজেএনজির ৩০ সদস্য নিহত হয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এল মেনচোর মৃত্যু ঘটনানো সেনা অভিযানের প্রশংসা করেছেন। বলেছেন, দেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তার অগ্রাধিকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

চৈত্র সংক্রান্তি আজ, পুরনোকে বিদায় জানিয়ে নব সূচনার আহ্বান

চৈত্র সংক্রান্তি আজ, পুরনোকে বিদায় জানিয়ে নব সূচনার আহ্বান

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করলো সৌদি আরব

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করলো সৌদি আরব

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, দেশে ভরি কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App