×

আন্তর্জাতিক

এল মেনচোরের মৃত্যুতে মেক্সিকোতে সহিংসতা, নিহত ২৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম

এল মেনচোরের মৃত্যুতে মেক্সিকোতে সহিংসতা, নিহত ২৫

ছবি : সংগৃহীত

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কার্ভান্তেস বা এল মেনচোর নিহত হওয়ার পর দেশজুড়ে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছেন, এ সহিংসতায় অন্তত ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্য প্রাণ হারিয়েছেন।

গত রোববার মেক্সিকান বিশেষ বাহিনী এল মেনচোকে গ্রেপ্তার করার কিছুক্ষণ পরই তিনি হেফাজতে মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কমপক্ষে ২০টি রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির পশ্চিমাঞ্চলে ২,৫০০ অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা।

অভিযানে এল মেনচোর ছয় দেহরক্ষী নিহত হয়েছেন এবং তিন জন সামরিক সদস্য আহত হয়েছেন। এছাড়া সহিংসতায় একজন কারারক্ষী, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কার্যালয়ের এক কর্মকর্তা এবং এল মেনচোর অপরাধী চক্রের অন্তত ৩০ জন সদস্য নিহত হয়েছেন।

আরো পড়ুন : মেক্সিকোতে ফের সক্রিয় ট্রাম্পের বাহিনী, দেশ জুড়ে অশান্তি

এল মেনচো নেতৃত্বাধীন হালিস্কো নিউ জেনারেশন কার্টেল মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর অপরাধী সংগঠন। নেতার মৃত্যুর প্রতিবাদে তারা বিভিন্ন শহরে তাণ্ডব চালিয়েছে, রাস্তা অবরোধ করেছে, বাস ও যানবাহনে অগ্নিসংযোগ করেছে এবং ব্যাংক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও আগুন দিয়েছে।

সহিংসতার কারণে রোববার অনেক শহরের রাস্তাঘাট জনশূন্য হয়ে যায় এবং স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকতে নির্দেশ দেয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রশংসা করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি শান্ত রয়েছে, দেশে সরকার ও সশস্ত্র বাহিনী সক্রিয় রয়েছে এবং সব স্তরে সমন্বয় বজায় রাখা হচ্ছে। সোমবার সকালের মধ্যে বেশিরভাগ সড়ক পুনরায় মুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

বিদ্যুৎ বিভাগ মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

জলাবদ্ধতার জন্য ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

জলাবদ্ধতার জন্য ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

 ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করার কর্মপরিকল্পনা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করার কর্মপরিকল্পনা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App