×

আন্তর্জাতিক

ইরান থেকে ভারতীয়দের সরে যাওয়ার পরামর্শ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

ইরান থেকে ভারতীয়দের সরে যাওয়ার পরামর্শ

ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার অথবা দেশে ফেরার নির্দেশনা দিয়েছে নয়াদিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে।

সবশেষ পরামর্শে ভারতীয় দূতবাস জানিয়েছে, ‘ইরানে থাকা ভারতের নাগরিকদের ‘বাণিজ্যিক ফ্লাইটসহ উপলভ্য যেকোনো পরিবহন ব্যবস্থায় ইরান ত্যাগ করতে’ বলা হয়েছে। এই নির্দেশনা ইরানে অবস্থানরত শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকসহ সবার জন্য প্রযোজ্য।’

দূতাবাসের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১৪ জানুয়ারি ২০২৬ তারিখের পরামর্শ পুনর্ব্যক্ত করা হচ্ছে যে, ইরানে অবস্থানরত সব ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, বিক্ষোভ বা প্রতিবাদসমূহের এলাকা এড়িয়ে চলতে হবে, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে এবং যেকোনো পরিস্থিতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যমে নজর রাখতে হবে।’

‘তেহরানে থাকা ভারতীয়দের পাসপোর্ট, পরিচয়পত্রসহ ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত নথিপত্র সবসময় হাতের কাছে রাখার পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনে সহায়তার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।’ 

এদিকে, দূতাবাস জরুরি যোগাযোগের জন্য একাধিক নম্বর ও ইমেইল প্রকাশ করেছে: +৯৮৯১২৮১০৯১১৫; +৯৮৯১২৮১০৯১১০৯; +৯৮৯১২৮১০৯১১০২; +৯৮৯৯৩২১৭৯৩৫৯

ইমেইল: mailto:cons.tehran@mea.gov.in

এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের দূতাবাসে নিবন্ধন করারও আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App