×

আন্তর্জাতিক

ইমরান খানের স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ পিএম

ইমরান খানের স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্য নিয়ে নানা খবর ও জল্পনা চাউর হয়েছে।

দেশটির সুপ্রিম কোর্টে জমা পড়া এক মেডিকেল প্রতিবেদনে বলা হয়েছে, আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান তার দৃষ্টিশক্তির ৮৫ শতাংশই হারিয়ে ফেলেছেন। বর্তমানে তার দৃষ্টিশক্তির মাত্র ১৫ শতাংশ টিকে আছে। এমন পরিস্থিতির মধ্যে ইমরান খানকে অবশেষে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে খবর এলো। 

আরো পড়ুন: খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন ট্রাম্প

আরো পড়ুন: আগুনরাঙা শিমুল বাগান

পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিক্ষোভের মুখে পাকিস্তান সরকার ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে হাসপাতালে ইমরানের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে। 

পিটিআই নেতারা পাক পার্লামেন্টের সামনে ইমরান খানের জন্য কর্মসূচি পালন করেন

পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, ইমরান খানকে তার সন্তানদের সঙ্গে কথা বলার সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং একটি মেডিকেল বোর্ড গঠন হবে। 

এর আগে ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করতে তেহরিক-ই-তাহফুজ-আইন-ই-পাকিস্তানের সদস্যরা পাক পার্লামেন্টের বাইরে অবস্থান নেয়। 

কারাবন্দি ইমরান খান ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেনকারাবন্দি ইমরান খান ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন

এ ছাড়া দেশটির বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমুদ খান সঙ্গে পিটিআই চেয়ারম্যান গোহার আলী খান গত শুক্রবার জুমার নামাজের পর অবস্থান কর্মসূচি শুরু করেন। পাশাপাশি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীও কে-পি হাউজে আন্দোলন অব্যাহত রাখেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App