×

আন্তর্জাতিক

বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে সরে দাঁড়ালেন অরুন্ধতী রায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে সরে দাঁড়ালেন অরুন্ধতী রায়

ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ নিয়ে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সদস্যদের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে উৎসব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এ লেখা এক নিবন্ধে অরুন্ধতী রায় বলেন, উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যান ও খ্যাতনামা নির্মাতা ভিম ভেন্ডার্স–এর ‘শিল্পকর্ম রাজনৈতিক হওয়া উচিত নয়’ মন্তব্য তাকে বিস্মিত করেছে। তার মতে, এ ধরনের বক্তব্য ফিলিস্তিনে চলমান গণহত্যা পরিস্থিতি নিয়ে আলোচনা ও শিল্পকর্ম তৈরি বন্ধ করার একটি উপায়।

অরুন্ধতী রায় বলেন, ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধ নিয়ে জুরি সদস্যদের বক্তব্য ছিল ‘অগ্রহণযোগ্য’, যা কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় প্রচার হয়েছিল।

অরুন্ধতী বলেন, গাজায় যা ঘটছে তা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ‘গণহত্যা’। আর এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশের সরকার সমর্থন ও অর্থায়ন দিচ্ছে, যা তাদেরও দায়ী করে।

উৎসব শুরুর এক আলোচনায় এক সাংবাদিক জার্মান সরকারের গাজা ইস্যুতে অবস্থান নিয়ে প্রশ্ন করলে জুরি সদস্য ভেন্ডার্স বলেছিলেন, ‘চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতির বাইরে থাকা উচিত। তার মতে, শিল্পীদের কাজ মানুষের কথা বলা, রাজনীতিবিদদের কাজ করা নয়।’

জুরির আরেক সদস্য, পোল্যান্ডের প্রযোজক এভা পুশচিনস্কা বলেছিলেন, ‘সরকারের সিদ্ধান্তের জন্য চলচ্চিত্র নির্মাতাদের দায়ী করা ঠিক নয় এবং বিশ্বের অন্যান্য সংঘাত নিয়েও সমান আলোচনা হওয়া উচিত।’

অরুন্ধতী রায় এবারের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার কথা ছিল। তাঁর ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস' ক্লাসিকস বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল। উৎসবটি ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিনেও হতে পারে কালবৈশাখী

ঈদের দিনেও হতে পারে কালবৈশাখী

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত

টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, অগ্নিদগ্ধ দুইজনের মৃত্যু

টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, অগ্নিদগ্ধ দুইজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App