×

আন্তর্জাতিক

কানাডায় স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ এএম

কানাডায় স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

ছবি: সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) তথ্যানুসারে, উত্তর-পূর্ব ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ে ছয়জন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন। অন্য একটি স্থানে আরও দুজনের মৃতদেহ পাওয়া গেছে, এ ঘটনাটিও স্কুলে হামলার ঘটনার সঙ্গে জড়িত জড়িত বলে মনে করছে। আরও প্রায় ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

তারা বলছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বন্দুকধারী নিজেও হয়তো গুলিতে নিহত হয়েছেন।

টাম্বলার রিজ ব্রিটিশ কলাম্বিয়ার প্রত্যন্ত পৌরসভা, যার জনসংখ্যা প্রায় ২৪০০ জন। ভ্যাঙ্কুভার থেকে প্রায় ৭১৭ মাইল উত্তর-পূর্বে এই এলাকার অবস্থান।

ব্রিটিশ কলম্বিয়ার জননিরাপত্তা মন্ত্রী নিনা ক্রিগার এক্স-এ এক বিবৃতিতে বলেছেন, আমি মেয়র এবং স্থানীয় এমএলএর সাথে কথা বলেছি। আমরা আরসিএমপিকে তাদের প্রয়োজনীয় যেকোনো অতিরিক্ত সহায়তা প্রদান করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App