×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টিকটকের ভাগ্য নির্ধারণ রবিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম

যুক্তরাষ্ট্রে টিকটকের ভাগ্য নির্ধারণ রবিবার

ছবি: সংগৃহীত

মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে যদি কোনো কার্যকর ব্যবস্থা না নেন তাহলে রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।

শুক্রবার (১৭ জানুয়ারি) টিকটক অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠানের প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়। খবর: সিএনএন

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইপ্রণেতারা টিকটক অ্যাপটির চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে। এই অ্যাপটির মাধ্যমে চীন সরকার মার্কিন নাগরিকের ওপর নজরদারি করছে বলে জানায় মার্কিন প্রশাসন।

বিশেষ করে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গণহত্যা নিয়ে কনটেন্ট সেন্সর না করায় টিকটককে ‘ইহুবিদ্বেষী’ হিসেবে আখ্যা দিয়েছেন অনেক মার্কিন রাজনীতিবিদ।

এসব বিষয় সামনে রেখে গত বছর দেশটিতে আইনপ্রণেতারা একটি বিল পাস করে তা আইনে পরিণত করেন। পাসকৃত আইন অনুযায়ী মার্কিন দেশে টিকটকের মালিকানা ও ব্যবস্থাপনা মার্কিন নাগরিক অথবা প্রতিষ্ঠানের অধীনে থাকতে হবে। তা না হলে রবিবার থেকে এই অ্যাপটির কোনো অস্তিত্ব থাকবে না।

আরো পড়ুন: মার্শা বার্নিকাটসহ ৩ কূটনীতিককে পদত্যাগ করতে বললেন ট্রাম্পের সহযোগীরা

এদিকে অ্যাপটির পক্ষ থেকে এ বিষয়ে মার্কিন আদালতে আপিল করা হলেও পরে এই আইন বহাল রাখার রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট।

এরপর শুক্রবার (১৭ জানুয়ারি) বিদায়ী মার্কিন প্রশাসন জানায়, অ্যাপটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণ করতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের ওপর ছেড়ে দেয়া হয়েছে। 

টিকটক নিয়ে ট্রাম্পের জাতীয় উপদেষ্টা জানান, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

আদালতের রায়ের পর ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, টিকটকের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য যথেষ্ট সময় দিতে হবে। আর আগে এক পোস্টে তিনি জানান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টিকটক নিয়েও আলোচনা হয়েছে।

আরো পড়ুন: মাঝ আকাশে বিস্ফোরিত হলো ইলন মাস্কের স্টারশিপ রকেট

টিকটকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কংগ্রেস আমাকে সিদ্ধান্ত নেয়ার অধিকার দিয়েছে, তাই আমিই সিদ্ধান্ত নেব।

অন্যদিকে শুক্রবার রাতে টিকটক এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন, হোয়াইট হাউস এবং বিচার বিভাগ যুক্তরাষ্ট্রের ১৭ কোটি ব্যবহারকারীর বাকস্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা উল্লেখ করে, ১৯ জানুয়ারির আগে যদি বাইডেন প্রশাসন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে রবিবার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করে দিতে চীনা কোম্পানিটি বাধ্য হবে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি অ্যাপটি বন্ধ হয়ে যায় তবে বর্তমান ব্যবহারকারীরা আর কোনো আপডেট পাবেন না।

দীর্ঘদিন ধরে মার্কিন কর্তৃপক্ষ টিকটকের মালিকানা তাদের কাছে হস্তান্তরের জন্য চাপ দিয়ে আসছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তুলে। এই বিষয়ে টিকটক কর্তৃপক্ষ আপিল করেছে এবং গত বছর অ্যাপটির মালিক বাইটড্যান্সকে ১৯ জানুয়ারির মধ্যে টিকটক বিক্রি করতে বলা হয়েছিল, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিনেও হতে পারে কালবৈশাখী

ঈদের দিনেও হতে পারে কালবৈশাখী

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত

টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, অগ্নিদগ্ধ দুইজনের মৃত্যু

টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, অগ্নিদগ্ধ দুইজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App