×

আন্তর্জাতিক

মরিয়ম নওয়াজের বাথরুমে গোপন ক্যামেরা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৫:৪১ পিএম

মরিয়ম নওয়াজের বাথরুমে গোপন ক্যামেরা!

মরিয়ম নওয়াজ/ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরিফ অভিযোগ করেছেন, কারাগারে তার সেল ও বাথরুমে গোপন ক্যামেরা স্থাপন করেছিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম। চৌধুরী সুগার মিল মামলায় মরিয়ম গত বছর গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর তিনি কী কী ঝামেলার মুখোমুখি হয়েছিলেন, সে কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান মরিয়ম। পিএমএল-এন-এর ভাইস প্রেসিডেন্টের ভাষ্য, কারাগারে তাঁর সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছিল।

মরিয়ম বলেন, তিনি দুবার জেলে গেছেন। জেলে তিনি কেমন ব্যবহার পেয়েছেন, তা যদি তিনি বলেন, তাহলে সরকারের মুখ দেখানোর সাহস থাকবে না। বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিয়ম বলেছেন, পাকিস্তানের সেনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ব্যাপারে তাঁর দল খোলা মনের অবস্থানে রয়েছে।

এ প্রসঙ্গে মরিয়ম বলেন, সেনাবাহিনী আমার প্রতিষ্ঠান। আমরা অবশ্যই কথা বলব। কিন্তু তা সংবিধানের মধ্যে হতে হবে। মরিয়ম বলেন, তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরোধী নন। কিন্তু গোপনে কোনো আলোচনা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App