×

আন্তর্জাতিক

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূস-শেহবাজ শরিফের বৈঠক!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূস-শেহবাজ শরিফের বৈঠক!

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক স্থবির হয়ে পড়েছিল । তবে হাসিনার পতনের পর ঢাকা ও ইসলামাবাদ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনস্থাপনের জন্য ‘নিঃশব্দে’ কাজ করছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন।

কূটনৈতিক নানা ডামাডোলের মধ্যেই সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে বৈঠক হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের পর গেল ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাটি অবশ্যই ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ‘দরজা’ খুলে দিয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করাটা ছিল, পাকিস্তানি কূটনীতিকদের জন্য কঠিন কাজ। তবে গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনীতিক এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মধ্যে টেলিফোনেও যোগাযোগ হয়েছে। উভয় পক্ষের নিয়মিত এই যোগাযোগ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আশা পুনরুজ্জীবিত করেছে।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রক্রিয়া পুনস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।

বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক প্রক্রিয়াও রয়েছে। যেমন, যৌথ অর্থনৈতিক কমিশন। এটি বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে একটি শীর্ষ ফোরাম, যা শেখ হাসিনা সরকারের আমলে অকার্যকর হয়ে পড়েছিল।

তবে বাংলাদেশের সঙ্গে সেই যৌথ অর্থনৈতিক কমিশন এখন পুনরুজ্জীবিত করতে চাইছে পাকিস্তান। এ উদ্দেশে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধও করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App