×

আন্তর্জাতিক

শক্তিশালি ভূমিকম্পে কাঁপল রাশিয়ার কামস্কাটকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১১:৫২ এএম

শক্তিশালি ভূমিকম্পে কাঁপল রাশিয়ার কামস্কাটকা

ছবি: সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামস্কাটকায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। শুক্রবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩ টা ২৪ মিনিটে হয়েছে এই ভূমিকম্প।

ইউরোপীয় ইউনিয়নের ভূকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) এক বিবৃতিতে জনিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির উৎপত্তিস্থল।

পৃথক এক বিবৃতিতে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কামস্কাটকায় ভূমিকম্প হয়েছে মোট ৩টি। প্রথমটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার এবং পরের দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৯ এবং ৫। দ্বিতীয় ও তৃতীয় ভূমিকম্প দু’টি ছিল মূলত প্রথমটির ‘আফটার শক’।

আরো পড়ুন: ইয়েমেনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি পূর্বাভাস থেকে সুনামির সতর্কতা জারি করা হয়। তবে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় সেই সম্ভাবনা নাকচ করে দিয়।

এর আগে গত ১৭ আগস্ট কামস্কাটকায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। শক্তিশালী এস ভূমিকম্পের জেরে উপদ্বীপটির আগ্নেয়গিরি থেকে কিছু পরিমাণ লাভারও উদ্গীরণ হয়েছিল বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App