×

আন্তর্জাতিক

বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে দক্ষিণ কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৪:৩৪ পিএম

বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে দক্ষিণ কোরিয়া

অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। শুক্রবার ( ১৭ আগস্ট) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একি আনুষ্ঠানিক বিবৃতিতে দেশটির ঢাকার দূতাবাস এ তথ্য জানায়। 

দক্ষিণ কোরিয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কোরিয়ান সরকার আশা করে যে, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেশে দ্রুতই শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে। 

তিনি আরো বলেন, আমরা কাজ করার জন্য উন্মুখ। আমরা মনে করি অন্তর্বর্তী সরকার কোরিয়া-বাংলাদেশ সম্পর্ক জোরদার করবে এবং আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নেবে।

আরো পড়ুন: মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের করে ভারতে আশ্রয় নেন। এ ঘটনার পরপরই দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে। ক্ষমতাশীল আওয়ামী লীগের মন্ত্র-এমপি ও নেতারা আত্মগোপনে চলে যান। অনেকেই আবার দেশের বাইরে পালিয়ে যান। এ পরিস্থিতিতে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App