×

জাতীয়

মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে: রনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৩:৫১ পিএম

মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে: রনি

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি।

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি, দেশ-বিদেশের বিভিন্ন ইস্যু নিয়ে টকশো, ইউটিউব কিংবা ফেসবুক সর্বত্র সরব থাকেন। দেশের চলমান পরিস্থিতি নিয়েও বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কথা বলছেন তিনি। এরই অংশ হিসেবে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

শনিবার (১৭ আগস্ট) বেলা ২টা ২৮ মিনিটে দেয়া পোস্টে তিনি বলেছেন, ‘সারা দেশে কি হচ্ছে । মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। সমস্যা সমাধানের পরিবর্তে মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে।'

তিনি লেখেন, ‌‌'জনাব সালমান এফ রহমান, আনিসুল হক, পলকের বিরুদ্ধে গণরোষ তুঙ্গে। কিন্তু তাই বলে তাদেরকে যেভাবে অপমান করে গ্রেপ্তার, আদালতে নেয়া, লোক লেলিয়ে অপমান করা এটা মেনে নেয়া যায় না। এগুলো মন্দ কাজ এবং ভবিষ্যতের জন্য অশনিসংকেত।'

তিনি আরো লেখেন, 'মেজর জেনারেল জিয়াউল আহসান কোনো দিন ডিজিএফআইয়ের সঙ্গে ছিলেন না। তাকে বলা হচ্ছে আয়নাঘরের কারিগর। অথচ জেনারেল আকবর, জেনারেল আবেদীন সম্পর্কে টু শব্দটি নেই।’

আরো পড়ুন : ফ্যাসিবাদ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা আসিফ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App