×

আন্তর্জাতিক

জেলবন্দি কেজরিওয়ালের পরিবারের পাশে দাঁড়ালেন মমতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১০:০৪ এএম

জেলবন্দি কেজরিওয়ালের পরিবারের পাশে দাঁড়ালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শনিবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক রয়েছে মমতার। বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের প্রায় সবাই সেই বৈঠক বাতিল করলেও উপস্থিত থাকছেন মমতা। সেই বৈঠকে যোগ দিতেই শুক্রবার মমতা পৌঁছেছেন দিল্লি। সেখানে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের পর মমতা যান কেজরিওয়ালের বাড়িতে। 

গত ২১ মার্চ গ্রেপ্তার হন কেজরিওয়াল। দিল্লির আবগারি নীতিকাণ্ডে তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়। পরে সুপ্রিমকোর্ট ওই মামলায় কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেয়। কিন্তু সিবিআইয়ের করা মামলায় তিহাড়েই রয়েছেন তিনি। 

আরো পড়ুন: ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা

দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হলে তাতে দেখা যায়, অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়ে কেজরিওয়ালের বাবা এবং মায়ের পা ছুঁয়ে প্রণাম করছেন মমতা। কারাবন্দি কেজরিওয়ালের শরীর নিয়ে উদ্বেগও প্রকাশ করেন মমতা।  

নীতি আয়োগের বৈঠকে মমতা যোগ দেবেন কি না, সেই নিয়ে চলছিল জল্পনা। বৃহস্পতিবার কংগ্রেস নেতা কেসি বেণুগোপালও মুখ্যমন্ত্রী মমতাকে বৈঠকে যোগ না-দেয়ার জন্য অনুরোধ করেছিলেন। তারপরেও মমতা যোগ দিচ্ছেন, সেই বিষয়টি প্রকাশ্যে আসার পর বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সমন্বয় নিয়ে প্রশ্ন ওঠে। মমতাকে আক্রমণ করতে শুরু করেছেন বাংলার সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। একটি অংশ মনে করতে শুরু করেন, নীতি আয়োগের বৈঠকে যোগ দিলে বিরোধী জোটে ‘একা’ হয়ে পড়তে পারেন মমতা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App