×

জাতীয়

প্রধানমন্ত্রীকে নিয়ে ভুল সংবাদ প্রকাশ, ক্ষমা চাইল ইন্ডিয়া টুডে এনই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১০:২৯ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে ভুল সংবাদ প্রকাশ, ক্ষমা চাইল ইন্ডিয়া টুডে এনই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ঢাকায় সহিংস সংঘর্ষের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানযোগে সরিয়ে নেয়ার দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের উত্তর-পূর্ব প্রদেশ থেকে প্রকাশিত সংবাদ আউটলেট ইন্ডিয়া টুডে এনই। ভুল প্রতিবেদন প্রকাশের জন্য ক্ষমা চেয়েছে সংবাদমাধ্যমটি।

নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এই প্রতিবেদনের প্রতিবাদ করার পরে আউটলেটটির ওয়েবসাইটে লেখা হয়েছে: ‘ইন্ডিয়া টুডে এনই এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং এটি আমাদের প্রতিবেশী দেশে কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি করে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করছে।’

এতে আরো বলা হয়, ‘একটি মর্যাদাপূর্ণ সংবাদ প্রকাশনা হিসেবে আমরা তথ্যনির্ভর ও নৈতিক উভয় সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

আরো পড়ুন : বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেছে ৬ হাজার ৭০০ শিক্ষার্থী

ভারতে বাংলাদেশ হাইকমিশন ২১ জুলাই ইন্ডিয়া টুডে এনই-এ প্রকাশিত একটি প্রতিবেদনের যথার্থতাকে নাকচ করে, যার শিরোনাম ছিল ‘সহিংস সংঘর্ষের কারণে ভারতীয় শিক্ষার্থীরা ঢাকা ছাড়ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানে করে সরিয়ে নেয়া হয়েছে।’ সংবাদটি ইন্ডিয়া টুডে এনই’র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শেয়ার করা হয়।

হাইকমিশন বলেছে, যে কোনো দেশের এমন সংকটময় মুহূর্তে গুজবের ওপর ভিত্তি করে এ ধরনের ভুল তথ্য ও প্রতিবেদন জনগণকে বিভ্রান্ত করতে পারে, এমনকি সংকটে ইন্ধন যোগাতে এবং পরিস্থিতিকে আরো বিশৃঙ্খল করে তুলতে পারে। এছাড়া সংবেদনশীলতা অনুধাবন না করে, এই ধরনের প্রতিবেদন কেবল জনগণ ও সমাজকে ব্যাপক নেতিবাচকভাবে প্রভাবিতই করে না, বরং যে কোনো সংবাদ আউটলেটের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App