×

আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেছে ৬ হাজার ৭০০ শিক্ষার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৯:৩২ পিএম

বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেছে ৬ হাজার ৭০০ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

বাংলাদেশে কোটা সংস্কারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ভারতে ফিরে গেছে দেশটির প্রায় ৭ হাজার শিক্ষার্থী। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করছিলেন। গত সপ্তাহে এটি সহিংস রূপ ধারণ করলে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতের অনেক শিক্ষার্থী নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। ফিরে যেতে তাদের সহায়তা করে বাংলাদেশ ও ভারতের সরকার। আর এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার বেশ ভালো সহযোগিতা করেছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ভারতীয় এ কূটনীতিক শিক্ষার্থীদের ফিরে যাওয়ার ব্যাপারে বলেছেন, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আমাদের ৬ হাজার ৭০০ শিক্ষার্থী ফিরে এসেছে। আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অসাধারণ সহযোগিতা পেয়েছি। আমাদের হাই কমিশন সীমান্ত ক্রসিংয়ে অথবা বিমানবন্দরে তাদের নিরাপদ ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে সার্বক্ষণিক ৭/২৪ ঘণ্টা একটি হেল্পলাইন চালু ছিল।

আরো পড়ুন: বাংলাদেশ নিয়ে মন্তব্য করায় মমতাকে সংবিধানের পাঠ দিলেন জয়শংকররা

এছাড়া বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা ব্যক্ত করে রণধীর জসওয়াল বলেছেন, আমরা মনে করি বাংলাদেশের কাছের প্রতিবেশী হিসেবে, যাদের সঙ্গে আমাদের খুবই উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমাদের প্রত্যাশা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানিয়েছেন এই কূটনীতিক। তিনি বলেছেন, আমি নিশ্চিত করতে পারি আমরা বাংলাদেশের কাছ থেকে একটি কূটনেতিক নোট পেয়েছি। এতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App