×

আন্তর্জাতিক

ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মোদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১১:১২ এএম

ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মোদি

নরেন্দ্র মোদি

তৃতীয় দফায় ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-৭-এর আমন্ত্রণে ২৪ ঘণ্টার সফরে ইতালি যাচ্ছেন তিনি। 

এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, জার্মানি ও জাপানকে নিয়ে এই জি-৭-এর পঞ্চাশতম অধিবেশন বসছে। 

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার কথায়, ধারাবাহিকভাবে তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটা নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর। জি-৭ সম্মেলনে উপস্থিত বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে ভারত ও গ্লোবাল সাউথের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ হবে তার। 

ভারতে গত বছর আয়োজিত জি-২০ সম্মেলনের সঙ্গে মোদির এই সফরকে সংযুক্ত করে কোয়াত্রা বলেন, গত বছর ভারতের নেতৃত্বে হওয়া জি-২০ সম্মেলনের ফলাফলকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগও পাবেন প্রধানমন্ত্রী জি-৭ বৈঠকে, যে বিষয়গুলো বিশ্বের অনুন্নত এবং দরিদ্র রাষ্ট্রগুলোর জন্য খুবই জরুরি।  

উল্লেখ্য, গত বছর হিরোশিমায় জি-৭-এ যোগ দিয়েছিলেন মোদি। সেখানে পার্শ্ববৈঠকে তিনি দেখা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App