×

আন্তর্জাতিক

কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:১১ পিএম

কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

কানাডায় শ্রমিক বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন বেচেঁ গেছেন বলে জানা গেছে। তবে জীবিত সেই ব্যক্তির শারীরিক অবস্থা ঠিক কেমন তা জানা যায় নি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জানুয়ারি) কানাডার সুদূর উত্তরে একটি খনিতে নেয়ার জন্য শ্রমিকদের বহনকারী একটি ছোট যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হলে ছয়জন মারা যান বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে সামরিক ও ফেডারেল পুলিশ নর্থওয়েস্ট টেরিটোরির এই দুর্ঘটনার প্রতিক্রিয়া জানায়। স্নোমোবাইলে থাকা কানাডিয়ান রেঞ্জাররা বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষটি শনাক্ত করে এবং পরে হারকিউলিস বিমান থেকে প্যারাসুটে করে অনুসন্ধান ও উদ্ধারকারী টেকনিশিয়ান সেখানে নামেন।

এই দুর্ঘটনার পর ফোর্ট স্মিথ থেকে সমস্ত ফ্লাইট বুধবার পর্যন্ত গ্রাউন্ডেড করা হয়েছে। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করার জন্য একটি দলকে দায়িত্ব দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

‘সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের কেউ বাদ যাবে না’

‘সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের কেউ বাদ যাবে না’

গণভোট নিয়ে প্রধানমন্ত্রী নিজের সঙ্গেই প্রতারণা করছেন

মিয়া গোলাম পরওয়ার গণভোট নিয়ে প্রধানমন্ত্রী নিজের সঙ্গেই প্রতারণা করছেন

রাষ্ট্র যখন ‘না’ এর পাহাড় জমায়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস রাষ্ট্র যখন ‘না’ এর পাহাড় জমায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App