×

আন্তর্জাতিক

ব্যস্ত রাস্তায় হাঁটছে সিংহ, ভিডিও ভাইরাল!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০২:০৩ পিএম

ব্যস্ত রাস্তায় হাঁটছে সিংহ, ভিডিও ভাইরাল!

পাকিস্তানের করাচিতে এক ব্যস্ত সড়কে মঙ্গলবার সন্ধ্যায় একটি সিংহকে হেঁটে বেড়াতে দেখা যায়। এ দৃশ্য দেখে লোকজন হতভম্ব ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।

দেশটির গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহনের সময় সিংহটি একটি গাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বলে  জানানো হয়।

করাচির রাস্তায় সিংহের হাঁটাহাঁটির দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সিংহটি একটি ব্যস্ত রাস্তায় হাঁটছে। করাচির এই রাস্তার নাম শারিয়া ফয়সাল বলে খবরে বলা হয়।

জিও নিউজ জানায়, একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা লোকজনকে সিংহটি থেকে দূরত্ব বজায় রাখতে বলে।পরে কর্তৃপক্ষ সিংহটিকে খাঁচার ভেতরে ঢোকাতে সক্ষম হয়।

আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানান, পরিবহনের সময় যে গাড়ি থেকে সিংহটি পালিয়ে গিয়েছিল, তার চালককে তারা আটক করেছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা বন্য প্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।

https://www.youtube.com/embed/z9exFQBtgA0

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি ইরান

যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি ইরান

সংকটের মধ্যে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

সংকটের মধ্যে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ইসরায়েলের ভুলে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র

ইসমাইল বাঘাই ইসরায়েলের ভুলে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র

তেহরানজুড়ে ‘ব্যাপক’ হামলার দাবি ইসরায়েলের

তেহরানজুড়ে ‘ব্যাপক’ হামলার দাবি ইসরায়েলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App