×

বীমা

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের এজিএম অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের এজিএম অনুষ্ঠিত

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ২১-২৪তম বার্ষিক সাধারণ সভা রবিবার রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিইবিতে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, গোলাম মোস্তফা আহমেদ,জাকারিয়া আহাদ, কামাল মিয়া এবং মনোনীত পরিচালক আব্দুস শাকুর চৌধুরী, জহুরুল সৈয়দ বখত এফসিএমএ, মোঃ জামিল শরীফ, পিএইচডি, এফসিএমএ-স্বতন্ত্র পরিচালক।কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন, প্রধান অর্থ কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, কোম্পানি সচিব আব্দুল্লাহ আল-মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক  বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা শেষে আলোচ্য সূচিগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ২০২০ ইং অর্থবছরের জন্য ২.৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App