×

ভারত

অমিত শাহকে মমতার ভাতিজা

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?

ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি প্রশ্ন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা, দলটির সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক ব্যানার্জী।

শুক্রবার (১০ এপ্রিল) বিজেপির সংকল্প পত্র প্রকাশ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরই কলকাতায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সদর দপ্তর থেকে শুক্রবার রাতে ওই সংকল্প পত্রের বিরোধিতা করে শেখ হাসিনার প্রসঙ্গ টেনে অমিত শাহকে সরাসরি প্রশ্ন করেন তিনি।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জী বলেন, আসামে এনআরসি প্রক্রিয়ায় ১৮ লাখ মানুষের মধ্যে ১২ লাখ হিন্দু বাঙালিকে ইচ্ছাকৃতভাবে তালিকার বাইরে রেখে ডিটেনশন ক্যাম্পে পাঠানো এবং বাংলাদেশে ‘পুশব্যাক’ করার জন্য টার্গেট করা হয়েছিল।

অভিষেক অভিযোগ করেন, বাঙালিদের ওপর বিজেপির নির্যাতন নতুন কিছু নয়। গত এক বছর ধরেই তা চলছে। বিশেষ করে বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে বাংলাভাষী মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, বাংলায় কথা বলা বা ব্যক্তিগত পছন্দের খাবার খাওয়ার কারণেও হয়রানির শিকার হতে হচ্ছে। এমনকি আসামের মুখ্যমন্ত্রীও নাকি বাংলায় কথা বললে গ্রেপ্তারের মতো মন্তব্য করেছেন বলে দাবি করেন তিনি।

অভিষেক বলেন, এ ধরনের বক্তব্য দেওয়া নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদের পুরস্কৃত করা হয়েছে। বাংলাকে ছোট করার জন্য তাদের ক্ষমা চাওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু তার পরিবর্তে অমিত শাহের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে তা দিল্লি ও গুজরাট থেকে পরিচালিত হবে।

আরো পড়ুন : বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা

এরপর অমিত শাহকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, যদি বাংলা বাংলাদেশ দ্বারা পরিচালিত হয়, তাহলে দিল্লিতে শেখ হাসিনা কী করছেন? দেড় বছর ধরে তাকে কেন আশ্রয় দেওয়া হয়েছে? তার অবস্থান কী—তিনি কি অনুপ্রবেশকারী, নাকি শরণার্থী—এ প্রশ্নের জবাব দিতে হবে।

তিনি আরো দাবি করেন, বিজেপির বক্তব্যেই পরিষ্কার যে ভবিষ্যতে বাংলায় তাদের সরকার এলে কেন্দ্র থেকেই নিয়ন্ত্রণ করা হবে। অভিষেক ব্যানার্জীর এমন মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এতদিন ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে আলোচনা চললেও, এবার ভারতে শেখ হাসিনার অবস্থানই বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

সুস্থ হয়ে উঠছেন মোজতবা খামেনি, গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন

সুস্থ হয়ে উঠছেন মোজতবা খামেনি, গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন

 সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে এসএসসি

শিক্ষামন্ত্রী সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে এসএসসি

ত্রাণমন্ত্রী হঠাৎ অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যন্সে

ত্রাণমন্ত্রী হঠাৎ অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যন্সে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App