×

ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পিএম

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে কোনো নতুন মুখ বা চমক নেই। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা ক্রিকেটারদের নিয়েই দল গঠন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) নির্বাচক প্যানেল এই স্কোয়াড প্রকাশ করে। ফলে আগের দলের কোনো ক্রিকেটার বাদ পড়েননি, আবার নতুন কাউকেও যুক্ত করা হয়নি। পাকিস্তান সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকলেও আফিফ হোসেন ও সাইফ হাসানদের রাখা হয়েছে দলে।

দলের নেতৃত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া নিয়মিত সদস্য হিসেবে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়সহ অন্যরাও স্কোয়াডে জায়গা পেয়েছেন।

নিউজিল্যান্ড দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ২০ এপ্রিল। তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে ২৩ এপ্রিল।

এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং শেষ ম্যাচ ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।

এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো, যা বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল, এখন শুরু হবে বেলা ১১টায়। একইভাবে সন্ধ্যা ৬টায় নির্ধারিত টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।

বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

চীন ও বাংলাদেশের মাঝে শিক্ষাই হবে সেতুবন্ধন

চীন ও বাংলাদেশের মাঝে শিক্ষাই হবে সেতুবন্ধন

ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

রাশেদ প্রধান ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App