×

ভারত

সাইফের ওপর হামলা ইস্যুতে সালমান-শাহরুখকে টেনে আনলেন মমতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম

সাইফের ওপর হামলা ইস্যুতে সালমান-শাহরুখকে টেনে আনলেন মমতা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খান ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালের আইসিইউতে রয়েছেন। এ ঘটনায় বলিপাড়ার তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। এবার এ তালিকায় ‍যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সাইফ ইস্যুতে সালমান-শাহরুখকে টেনে এনে মমতা বলেন, এই ঘটনার পর তিনি শাহরুখ খান এবং সালমান খানের জীবন নিয়ে বেশ চিন্তিত। মমতার কথায়, ‘এমনকি শাহরুখ-সালমানের জীবন নিয়েও আশঙ্কা আছে। কখনও কখনও তাদেরকে হুমকি দেয়া হয়।’

তিনি বলেন, ‘বিষয়টা খুবই শঙ্কিত। যে কালপ্রিট তাকে দ্রুত ধরা উচিত এবং কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। শর্মিলা তো ঠাকুর পরিবারের। শর্মিলা ঠাকুরকে আমরা খুব সম্মান করি। আমরা চাই ওরা যেন ন্যায় বিচার পান।’

আরো পড়ুন: আইসিইউতে বলিউড তারকা সাইফ আলি খান

এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘সাইফ যদিও সেই তালিকায় ছিল না। কিন্তু এটা দুর্ভাগ্যজনক। আমি যদিও জানি না যে এর পেছনে কোনো প্ল্যান আছে কিনা, সরকারের উচিত কড়া পদক্ষেপ নেয়ার।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। যখন ডাকাতির চেষ্টা করা হয়, তখন সাইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। 

ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর জখম হন অভিনেতা। এর পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App