×

সরকার

কোরবানির পশু নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:৪১ পিএম

কোরবানির পশু নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ‘সম্ভাব্য চাহিদার তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক পশু উদ্বৃত্ত থাকবে’ বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমান উর রশিদ।

তিনি বলেন, এ বছর কোরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে প্রাপ্যতা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। সে হিসাবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে।

রোববার (৩ মে) সচিবালয়ে কোরবানির পশু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

প্রজাতিভিত্তিক হিসাব তুলে ধরে তিনি বলেন, ‘দেশে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। এছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি। উট ও দুম্বা জাতীয় প্রাণীর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি।

মন্ত্রী আরো বলেন, ‘সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে গবাদি পশু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। কোরবানিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপব্যবহার বা অনিয়ম না হয়, সে বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে।’

এদিকে রাজধানী ঢাকায় এবার ২৬টি অস্থায়ী পশুর হাট বসবে বলেও জানান তিনি। এছাড়াও, সরকারের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে

তথ্যমন্ত্রী গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে

আম খেলে কি সত্যি শরীরের তাপমাত্রা বাড়ে

আম খেলে কি সত্যি শরীরের তাপমাত্রা বাড়ে

ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা কম : ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা কম : ট্রাম্প

ডিএমপির অভিযানে ২ দিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার

ডিএমপির অভিযানে ২ দিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App