×

অপরাধ

ডিএমপির অভিযানে ২ দিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:১৮ পিএম

ডিএমপির অভিযানে ২ দিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযানে দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, কেউ যদি তদবির করতে আসে, তাহলে ধরে নেওয়া হবে তিনিও চাঁদাবাজ চক্রের সঙ্গে যুক্ত।

ডিএমপি কমিশনার জানান, গত দুই দিনে ৫৮ জন তালিকাভুক্তসহ মোট ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে চাঁদাবাজির আলামতও জব্দ করা হয়েছে।

মো. সরওয়ার বলেন, চাঁদাবাজ বা অন্যান্য অপরাধীদের ছাড়ানোর জন্য কেউ তদবির করলে তাকে চক্রের সদস্য হিসেবে বিবেচনা করা হবে। তদবিরের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন : ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলে আটক

ডিএমপি কমিশনার জানান, অন্যান্য অপরাধের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রতিটি ছিনতাইয়ের ঘটনা শনাক্ত করা হচ্ছে। বর্তমানে শীর্ষ সন্ত্রাসীদের কোনো সক্রিয় উপস্থিতি নেই বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, হটস্পট ভিত্তিক অভিযান চালানো হচ্ছে। অনলাইন প্রতারণার সঙ্গে জড়িতদেরও গ্রেপ্তার করা হচ্ছে। বাজার ও জনবহুল এলাকায় পুলিশি কার্যক্রম বাড়ানো হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নতুন পুলিশ ক্যাম্প স্থাপন এবং বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মোহাম্মদপুরে রায়েরবাজার থানা গঠনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই

গ্রামের বাড়িতে দাফন হলো ফ্লোরিডায় খুন হওয়া বৃষ্টির

গ্রামের বাড়িতে দাফন হলো ফ্লোরিডায় খুন হওয়া বৃষ্টির

রক্ত ভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, আটক ১

রক্ত ভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, আটক ১

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App