×

সরকার

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০২:৪৭ পিএম

যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

ছবি: সংগৃহীত

যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। আগের তুলনায় এবারের বর্ষা মৌসুমে পৌরবাসীর ৫০ ভাগ কষ্ট লাঘব হবে বলেও মন্তব্য করেন তিনি। 

শুক্রবার (১ মে) সকালে যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোলাট্যাংক সড়ক হতে এমএম আলী সড়ক (গুরুদাস বাবু লেন) পর্যন্ত আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর পৌরসভা অনেক পুরাতন একটি পৌরসভা হলেও এর সড়কগুলোর অবস্থা খুবই নাজুক। এসব সড়কগুলো পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে চলাচল উপযোগী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, ৩৫৫ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার প্রস্থের গুরুদাস বাবু লেন আরসিসি দ্বারা উন্নয়ন করতে ৭০ লাখ টাকা ব্যয় হচ্ছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রচার, শিবির বললো সুযোগ নেই

মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রচার, শিবির বললো সুযোগ নেই

'গঠনতন্ত্রে পরিবর্তন এসেছে, বর্তমান জামায়াত ভিন্ন'

'গঠনতন্ত্রে পরিবর্তন এসেছে, বর্তমান জামায়াত ভিন্ন'

শিশু আইরিন হত্যা: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

শিশু আইরিন হত্যা: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, অস্ত্র লুট

পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, অস্ত্র লুট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App