×

শিক্ষা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দিয়েছে মাউশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:২৮ পিএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দিয়েছে মাউশি

ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দিয়েছে জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC) নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শনিবার (২ মে) রাত ১২টা মধ্যে প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত এবং প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।

আগামী ১৬ মে দেশব্যাপী আঞ্চলিক প্রগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আয়োজনে হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানাতে চিঠিটির অনুলিপি পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে’

আইনমন্ত্রী ‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে’

'ডিসি সম্মেলন-২০২৬' শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

'ডিসি সম্মেলন-২০২৬' শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

চাকরি না পেয়ে ‘আত্মহত্যা’, মৃতদেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

চাকরি না পেয়ে ‘আত্মহত্যা’, মৃতদেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

শ্রমিকদের নিরলস পরিশ্রমেই গড়ে উঠে শক্তিশালী  অর্থনীতি

প্রধানমন্ত্রী শ্রমিকদের নিরলস পরিশ্রমেই গড়ে উঠে শক্তিশালী অর্থনীতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App