×

সরকার

হামের টিকাদানে অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম

হামের টিকাদানে অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশে ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। তবে সরকারের লক্ষ্য রয়েছে মোট ১ কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকার আওতায় অন্তর্ভুক্ত করা।

সরকারের খাল খনন কর্মসূচির অগ্রগতির বিষয়ে উপদেষ্টা বলেন, এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ২৬০ কিলোমিটার খাল রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫৬১ কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে, যা মোট অগ্রগতির প্রায় ৪৪ দশমিক ৫৫ শতাংশ।

এসময় সরকার আগামী বছর পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপনের পরিকল্পনা করছে জানিয়ে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, এবারের পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাঁচ দিনব্যাপী বৈশাখী উৎসব আয়োজন করেছে। বৈশাখকে ঘিরে নানা ধরনের আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত উৎসবটি স্বতঃস্ফূর্ত ও বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে, যা অনেকেই ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।

আরো পড়ুন : ‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো সুসংগঠিতভাবে করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এ বছর সময় স্বল্পতার কারণে সীমিত আয়োজন করা হলেও আগামীতে পুরো মাসজুড়ে বৈশাখী উৎসবের বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হবে।

জাহেদ উর রহমান বলেন, ১৪ এপ্রিল শুধু বাংলাদেশের নববর্ষ নয়, একই সময়ে মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ভারতের কিছু অঞ্চলেও নববর্ষ উদযাপিত হয়। এ প্রেক্ষাপটে আঞ্চলিকভাবে সম্মিলিত উৎসব আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হবে। সাংস্কৃতিক প্রতিনিধিদের পারস্পরিক সফরের মাধ্যমে একটি আঞ্চলিক সাংস্কৃতিক বিনিময় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা সাংস্কৃতিক কূটনীতিকে শক্তিশালী করতে পারে।

তিনি আরো বলেন, ইরানি বা পারসিক নববর্ষ ‘নওরোজ’ বিভিন্ন দেশে একযোগে উদযাপিত হয়। সেই আদলে বাংলাদেশও একটি আঞ্চলিক উদ্যোগ নেওয়ার চিন্তা করছে। এ ধরনের আয়োজন বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংযোগ বৃদ্ধি করে জাতীয় ঐক্য ও সংস্কৃতিকে আরো দৃঢ় করতে সহায়ক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপের লিগে দল কিনলেন গেইল

ইউরোপের লিগে দল কিনলেন গেইল

পুত্রবধূর মামলায় শাশুড়ি গ্রেপ্তার

কলাগাছ নিয়ে দন্দ্ব পুত্রবধূর মামলায় শাশুড়ি গ্রেপ্তার

'গৃহযুদ্ধে' লিপ্ত উগান্ডার শিম্পাঞ্জিরা

'গৃহযুদ্ধে' লিপ্ত উগান্ডার শিম্পাঞ্জিরা

দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে নুসরাত জাহান

দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে নুসরাত জাহান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App