×

সরকার

সংস্কৃতি চর্চায় বাধা নয়, রুমিন ফারহানার বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম

সংস্কৃতি চর্চায় বাধা নয়, রুমিন ফারহানার বার্তা

ছবি: সংগৃহীত

দেশের সংস্কৃতি চর্চায় কোনো বাধা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, তার নির্বাচনি এলাকায় ওয়াজ, কীর্তনের পাশাপাশি বাউল গানও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার(২৭ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আবদুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা অভিযোগ করেন, গত ১৮ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর ও বাউল গানের আসরে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এসব ঘটনায় শিল্পীদের হেনস্তা ও গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি জানান, মাজার ভাঙার প্রতিটি ঘটনার প্রতিবাদ তিনি করেছেন এবং ভবিষ্যতেও করে যাবেন। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তার এলাকায় সব ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সমানভাবে চলবে।

দেশের কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাউল গান ও মাজারকেন্দ্রিক ঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনরা ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন দিনের ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চীনের সহায়তায় বন্ধ কারখানাগুলো চালু করতে চায় সরকার

চীনের সহায়তায় বন্ধ কারখানাগুলো চালু করতে চায় সরকার

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে প্রেরণ

শাপলা চত্বর হত্যাকাণ্ড দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে প্রেরণ

রূপগঞ্জে হামের সংক্রমণে ৯ মাসের শিশুর মৃত্য

রূপগঞ্জে হামের সংক্রমণে ৯ মাসের শিশুর মৃত্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App