×

সরকার

স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০১:১২ পিএম

স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

ছবি: সংগৃহীত

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৪ মার্চ) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভায় কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সাবধানতা হিসাবে, রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইর পৌরসভা পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে মাঠে বিএনপি নেতা জয়

সিংগাইর পৌরসভা পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে মাঠে বিএনপি নেতা জয়

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নওয়াপাড়া-কুচিয়াগ্রামের ঈদগাঁহ ও গোরস্থানের নতুন কমিটি

নওয়াপাড়া-কুচিয়াগ্রামের ঈদগাঁহ ও গোরস্থানের নতুন কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App