×

সরকার

আইজিপি

ঈদযাত্রায় অন্যায়ের সঙ্গে আপস নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম

ঈদযাত্রায় অন্যায়ের সঙ্গে আপস নয়

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির । তিনি বলেছেন, যাত্রাপথে কোনো ধরনের অনিয়ম বা অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আইজিপি বলেন, ঈদযাত্রা সুষ্ঠু করতে দেশের সব ইউনিটকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সর্বস্তরের পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, প্রতি বছর ঈদের সময় ঘরমুখো মানুষকে দীর্ঘ যানজটে পড়তে হয় এবং অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন না। এ বিষয়টি মাথায় রেখে এবার সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং যানজট কমানো যায়। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকেও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আইজিপি আরো বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে পুলিশ। বিশেষ করে যেসব বাজার ও মোড়ে সারা বছর যানজট লেগে থাকে, সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

চালক ও সহকারীদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই ট্রাফিক আইন মানেন না বা জানেন না, যা যানজটের অন্যতম কারণ। সড়কের মাঝখানে গাড়ি ফেলে রাখার মতো অসচেতন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি জড়িত থাকায় এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। টার্মিনালকে কেন্দ্র করে মাদকসেবী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধপ্রবণ লোকজন সক্রিয় থাকে। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজধানীর ভেতরে অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার অভ্যন্তরে দূরপাল্লার বাস কাউন্টার থাকতে দেওয়া হবে না। আইন প্রয়োগের মাধ্যমে এসব কার্যক্রম বন্ধে উদ্যোগ নেওয়া হবে।

টিকিটের অতিরিক্ত ভাড়া আদায়ের পরও অনেক যাত্রী অভিযোগ করেন না—এ বিষয়ে আইজিপি বলেন, আইন সম্পর্কে অজ্ঞতা কোনো অজুহাত হতে পারে না। প্রত্যেক নাগরিকেরই প্রচলিত আইন জানা ও তা মেনে চলা দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাস মালিক সমিতির নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App