×

সরকার

সরকারি প্রকল্পে দুর্নীতি হলে কাঠগড়ায় দাঁড়াবো : তথ্যমন্ত্রী

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম

সরকারি প্রকল্পে দুর্নীতি হলে কাঠগড়ায় দাঁড়াবো : তথ্যমন্ত্রী

ছবি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার আয়োজিত উদ্বোধনী সভায় তিনি বলেন, জনগণের সমর্থন থাকায় বর্তমান সরকার বিজয়ী হয়েছে এবং দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, জনগণের আস্থা ধরে রাখতে না পারলে তার পরিণতি কী হতে পারে তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ থেকেই শিক্ষা নেওয়া যায়। কেউ যদি বিষয়টি বুঝতে না পারেন, তাহলে তিনি নিজেই দিল্লিতে গিয়ে শেখ হাসিনার কাছ থেকে জানতে পারেন—ভুল করলে কী ধরনের খেসারত দিতে হয়।

খাল পুনঃখনন প্রকল্প নিয়ে তিনি কঠোর বার্তা দেন ঠিকাদার ও প্রকৌশলীদের প্রতি। মন্ত্রী বলেন, খাল খননের মতো উন্নয়ন প্রকল্প কোনোভাবেই ঠিকাদার বা প্রকৌশলীদের অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না। খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে এবং তা যেন কৃষি জমিতে ব্যবহৃত হতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় জনগণকে তদারকির দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, খালে পানি প্রবাহ ঠিকভাবে হচ্ছে কি না তা জনগণই দেখবেন। সরকারি কাজ জনগণের উপকারে আসছে কি না সেটিও তারা মূল্যায়ন করবেন।

মন্ত্রী বলেন, যদি দেখা যায় প্রকল্পটি জনগণের কাজে আসছে না, তাহলে তিনি নিজেই দায় নেবেন এবং জনগণ চাইলে তাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App