×

সরকার

খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:১৯ এএম

খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

এবারের সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল খাল খনন করা। সরকার গঠনের মাস না পেরোতেই সেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ সোমবার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) সকাল পৌনে ৯টায় গুলশানে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

তারপর সকাল সাড়ে ১১টায় কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খনন অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে খাল খনন কর্মসূচি ২০২৬-এর শুভ উদ্বোধন করবেন।

আরো পড়ুন: নতুন বাণিজ্য জোট আরসিইপিতে যাচ্ছে বাংলাদেশ?

এ কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দুস্থ-অসহায়দের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করবেন। তারপর  সাহাপাড়া খাল খনন অনুষ্ঠানস্থলেই আয়োজিত জনসভায় অংশগ্রহণ করবেন। জনসভা শেষে তিনি দিনাজপুর পৌরসভার উপশহরে শেখ ফরিদ মডেল কবরস্থানে নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

বিকেল ৪টায় সার্কিট হাউসে উপস্থিত ও নামাজের বিরতির পর বিকেল ৫টায় গোর-এ-শহীদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। তারপর রাতেই সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App