×

সরকার

সংসদে রাষ্ট্রপতিকে প্ল্যাকার্ড প্রদর্শন

‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৪:২২ পিএম

‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই হট্টগোল ও হৈচৈ হতে দেখা গেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্ধারিত বক্তব্যের সময় প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোট রাষ্ট্রপতিকে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে ওয়াক আউট করেছে। রাষ্ট্রপতি সংসদে প্রবেশের পরপরই  বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে রাষ্ট্রপতির বিরোদ্ধে নানা স্লোগান দিতে থাকে। এসময় তারা ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। প্ল্যাকার্ডগুলো উচুঁ করে রাষ্ট্রপতির দিকে তুলে ধরে। বক্তব্য শুরু হলে সংসদ কক্ষ থেকে তাঁরা বেড় হয়ে যায়। 

এর আগে বৃহস্পতিবার (১২মার্চ)  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। 

রাষ্ট্রপতির ভাষণের শুরুতেই বিরোধী দলের ওয়াক আউট

রাষ্ট্রপতির ভাষণের শুরুতে বিরোধী দল জামায়াতসহ ১১ দলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। তবে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে  স্পিকার এসময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আগে থেকেই আপত্তি তুলেছিল। সংসদে কোনো বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা কোনো সদস্য ইচ্ছাকৃতভাবে সংসদ কক্ষ ত্যাগ করলে তাকে ‘ওয়াক আউট’ বলা হয়। বাংলাদেশের সংসদে বিরোধী দল বিভিন্ন সময়ে সরকারের কোনো কোনো সিদ্ধান্তের প্রতিবাদে ওয়াক আউট করেছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়

ছায়ানট সভাপতি সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়

৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

 মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের তেলবাহী জাহাজ

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের তেলবাহী জাহাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App