×

সরকার

সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিট পর আবার অধিবেশন শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিট পর আবার অধিবেশন শুরু

ছবি: সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে সাময়িকভাবে মাইক বিভ্রাটের সৃষ্টি হলে অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়। পরে বিরতির পর আবারও অধিবেশন শুরু হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার পর অধিবেশন শুরু হয়। সভার শুরুতে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। এ সময় স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল নির্বাচিত হন।

এরপর অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়। বিরতির সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

মুলতবি শেষে দুপুর পৌনে একটার দিকে আবার অধিবেশন শুরু হয় এবং সভা পরিচালনার দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে অধিবেশন শুরু করতে গেলে সংসদের মূল সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। মাইকে কথা বলার চেষ্টা করলেও শব্দ ঠিকভাবে শোনা যাচ্ছিল না। পরে তিনি হ্যান্ডমাইক ব্যবহার করে বক্তব্য দেন।

স্পিকার বলেন, সংসদ সদস্যরা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে কথা ঠিকমতো শোনা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন এবং কিছু সময় ধৈর্য ধরার আহ্বান জানান।

এ সময় সার্জেন্ট অ্যাট আর্মসের এক সদস্য স্পিকারের সঙ্গে কথা বলেন এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকেও চেয়ার ছেড়ে স্পিকারের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।

পরে স্পিকার বলেন, সতেরো বছর পর একটি কার্যকর সংসদ পাওয়া গেছে এবং গণতান্ত্রিক আলোচনার সংস্কৃতি গড়ে তুলতে ধৈর্যের প্রয়োজন। এ সময় জোহরের আজান শুরু হলে তিনি অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করেন।

বিরতির পর বেলা দেড়টার দিকে পুনরায় অধিবেশন শুরু হয়। তখন স্পিকার জানান, যান্ত্রিক গোলযোগের কারণে সাময়িকভাবে অধিবেশন মুলতবি করতে হয়েছিল। এরপর তিনি তার বক্তব্য শুরু থেকে আবার প্রদান করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৃহবধূ শিমু হত্যা, গ্রেপ্তার ৩

গৃহবধূ শিমু হত্যা, গ্রেপ্তার ৩

কর্মস্থল থেকে বের হয়ে নিখোঁজ, ১১ দিনেও সন্ধান নেই

সিরাজদিখান কর্মস্থল থেকে বের হয়ে নিখোঁজ, ১১ দিনেও সন্ধান নেই

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ফলন ভালো ক্রেতা নেই, হতাশায় মাশরুম চাষীরা

ফলন ভালো ক্রেতা নেই, হতাশায় মাশরুম চাষীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App