×

সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু আগামীকাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:৫৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু আগামীকাল

ছবি: ‍সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে নতুন সরকারের প্রথম অধিবেশন বসবে। বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অধিবেশন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।

অধিবেশনের প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা রয়েছে। সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিলেও জামায়াত এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তারা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে সংসদের প্রথম অধিবেশনেই এ ইস্যুতে রাজনৈতিক উত্তাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন: সরকারদলীয় সংসদীয় সভা আজ

জুলাই জাতীয় সনদের বিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংসদে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বিরোধী দল। তবে সংসদকে কার্যকর করতে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সরকারি দল।

জামায়াতে ইসলামীসহ অন্যান্য বিরোধী দলের ৭৭ জন বিজয়ী প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে।

সংস্কার পরিষদ বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ গ্রহণে অনীহা প্রকাশ করেছে বিরোধী দল। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতিকে সংসদে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আইনি নোটিশ পাঠিয়েছে জামায়াতে ইসলামী।

আরো পড়ুন: ববি হাজ্জাজের আসনের ফল চ্যালেঞ্জ মামুনুলের

এদিকে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের দাবিতে ১২ মার্চ সংসদ ভবনের সামনে কর্মসূচির ঘোষণাও দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, সংসদকে কার্যকর করতে সরকার সব দলকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নিতে চায় এবং এ কারণেই বিরোধী দল থেকে একজনকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব দেওয়া হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

শিশু সুরক্ষায় জাতীয় আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

শিশু সুরক্ষায় জাতীয় আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

রামিসা হত্যা ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App