×

সরকার

৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে কোন দায়িত্বে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম

৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে কোন দায়িত্বে

ফাইল ছবি

সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এরমধ্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুস্থ হয়ে উঠছেন মোজতবা খামেনি, গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন

সুস্থ হয়ে উঠছেন মোজতবা খামেনি, গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন

 সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে এসএসসি

শিক্ষামন্ত্রী সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে এসএসসি

ত্রাণমন্ত্রী হঠাৎ অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যন্সে

ত্রাণমন্ত্রী হঠাৎ অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যন্সে

বাংলাদেশসহ ১৭ দেশে ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

বাংলাদেশসহ ১৭ দেশে ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App