×

সরকার

চালের দাম বৃদ্ধি: দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম

চালের দাম বৃদ্ধি: দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

খুচরা বাজারে মোটা চালের দাম বাড়ার খবরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রধান খাদ্য হিসেবে পরিচিত মোটা চালের মূল্যবৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসামাত্রই তা নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।অতিরিক্ত প্রেসসচিব জানান, সরকারের এ উদ্যোগের পরপরই বাজারে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।

এদিকে রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশও দিয়েছেন তারেক রহমান।

তিনি আরো জানান, উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অবৈধ পাচার প্রতিরোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন : প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর স্থগিত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

আইনমন্ত্রী ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

সাগরের ঢেউয়ে প্রাণ গেল ছাত্রের

সাগরের ঢেউয়ে প্রাণ গেল ছাত্রের

পেট ভরে খাওয়ার পরও কেন ক্ষুধা লাগে?

পেট ভরে খাওয়ার পরও কেন ক্ষুধা লাগে?

‘ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া’

‘ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App