×

সরকার

নতুন মন্ত্রিসভায় ৩ জন নারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

নতুন মন্ত্রিসভায় ৩ জন নারী

আফরোজা খানম রিতা, শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুল। ছবি: সংগৃহীত

নতুন সরকারে তিনজন নারী মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। যারা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আবার এ তিনজনেরই বাবা একসময় মন্ত্রিসভায় ছিলেন। তাদের মধ্যে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য, তিনি মন্ত্রীও ছিলেন।

অন্যদিকে, ফরিদপুর-২ আসনের এমপি শামা ওবায়েদ পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কেএম ওবায়দুর রহমানের মেয়ে। সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানও এ আসন থেকে একাধিকবার নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরো পড়ুন: আব্বাস-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের এমপি ফারজানা শারমিন পুতুলকে মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভায় নারী সদস্য ছিলেন ৮ জন, যা ছিল সর্বোচ্চ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সরকার সাজিয়েছেন একঝাঁক নতুন মুখ নিয়ে।

প্রধানমন্ত্রীকে নিয়ে এ সরকারের আকার দাঁড়িয়েছে ৪৯ জনে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী, আর ২৪ জন প্রতিমন্ত্রী।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App