×

জাতীয়

আব্বাস-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

আব্বাস-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভীসহ ১০ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যয় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপণে এই তথ্য জানানো হয়।

ওই প্রজ্ঞাপণে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ৩(বি) প্রদত্ত ক্ষমতাবলে ৫ জনেকে মন্ত্রী পদমর্জাদায় এবং ৫ জনকে প্রতিমন্ত্রী পদমর্জাদায় উপদেষ্টা নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র বিএনপি নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, সাবেক সচিব ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইসমাইল জবিউল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলাপমেন্ট স্টাডিজ ‍বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অন্যাদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডা. জাহেদুর রহমান, বিএনপির নির্বাচনী কমিটির মূখপাত্র ড. মাহাদি আমিন এবং গ্লোবাল অপারেশনের ভাইস প্রেসিডেন্ট রেহান আসিফ আসাদ।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App