×

সরকার

গুম-খুন কমিশনে নিখোঁজদের আরো তথ্য আসছে: প্রেস সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৪২ পিএম

গুম-খুন কমিশনে নিখোঁজদের আরো তথ্য আসছে: প্রেস সচিব

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেই সরকারের। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অধীন বিভিন্ন কমিশন গত ১৫ বছরে আওয়ামী লীগের অপশাসন, হত্যা-গুম এবং নির্যাতন নিয়ে কাজ করছে। এসব কমিশনের প্রতিবেদনে প্রকৃত অপরাধীদের তথ্য উঠে আসবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (২৮ অক্টোবর) সম সাময়িক ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, মানবাধিকার লঙ্ঘনে যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একটি কমিশন কাজ করছে। এসব অপরাধে কোনো বিশেষ বাহিনীকে দায়ী করা হচ্ছে না। বরং তদন্তে যারা দোষী সে তথ্য উঠে এলে ব্যবস্থা নেয়া হবে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমাদের বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যের বাইরেও গুম-খুন ও নির্যাতনের বিষয়ে অনেক তথ্য রয়ে গেছে। এসব তথ্য আমাদের কাছে আসছে। এসব ঘটনার তথ্যানুসন্ধানে সঠিক তথ্য উঠে আসবে। বিভিন্ন সংগঠন নিখোঁজদের বিষয়ে যেসব তথ্য দিয়েছিল, তার বাইরেও অনেক নিখোঁজের তথ্য জানাচ্ছেন স্বজনরা।

এ সময় গত ১৫ বছরের অপশাসনে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় জানিয়ে উপপ্রেস সচিব বলেন, সরকার ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেই সরকারের।

আরো পড়ুন : রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App