×

সরকার

এনএসআইয়ের নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০১:৪৫ পিএম

এনএসআইয়ের নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নতুন মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নতুন মহাপরিচালক হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়াও মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিএসসি এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারের বিভিন্ন দপ্তরের গুরুত্ব পদের রদবদল শুরু হয়েছে। ইতোমধ্যে নতুন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান। 

আরো পড়ুন : ডিজিএফআইয়ের নতুন ডিজি কে এই ফয়জুর রহমান?

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ নয়

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ নয়

আমির হামজাকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আমির হামজাকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী পলাতক

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী পলাতক

খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশনা

খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App