×

ফুটবল

খামেনিকে নিয়ে প্রশ্ন, জবাবে যা বললেন ইরানের নারী ফুটবলাররা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:৫৯ এএম

খামেনিকে নিয়ে প্রশ্ন, জবাবে যা বললেন ইরানের নারী ফুটবলাররা

ফবি: সংগৃহীত

এএফসি নারী এশিয়ান কাপে এবার ইরান দ্বিতীয় বারের মতো অংশগ্রহণ করছে। অস্ট্রেলিয়ার সিডনি ও গোল্ডকোস্টে মাঠে গড়ানো এই আসনে হুট করেই সেই ইরানের ওপর চলে গেছে নজর। তার কারণ ইরান যুদ্ধ আর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু।

গোল্ড কোস্টে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্সেও খামেনিকে নিয়ে প্রশ্ন করা হয় ইরান দলকে। এক ইরানি সাংবাদিক প্রশ্ন করেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যু বা তাকে নিহতের ঘটনার পর খেলোয়াড়দের ‘মনের অবস্থা’ কেমন। প্রশ্নটি ফারসি ভাষায় করা হয় তাকে।

ইরানের কোচ মার্জিয়া জাফারি এবং অধিনায়ক জাহারা গানবারি সংক্ষিপ্ত জবাব দেন, তাতে খামেনিকে প্রসঙ্গটি সুকৌশলে এড়িয়ে যান তারা। তারা বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, আমরা এখানে লড়তে এসেছি এবং আমাদের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ। আমাদের পূর্ণ মনোযোগ এখন কেবল ফুটবল মাঠেই।’ তাদের কথায় দৃঢ়তা ছিল। তবে চেহারায় চাপও দেখা গেছে।

প্রশ্নটি অনুবাদ করতে গিয়ে এএফসি মিডিয়া অফিসার কিছু সময় নেন। তিনি পরে বলেন, ম্যাচের আগে শুধু ফুটবল নিয়ে কথা বলাই ভালো। এই ঘটনা দেখায়, আন্তর্জাতিক টুর্নামেন্টেও রাজনীতি এড়িয়ে যাওয়া কঠিন।

এর মধ্যে নতুন অভিযোগও উঠেছে। সিডনিতে বসবাসরত ইরানি বংশোদ্ভূত কাউন্সিলর টিনা করদরোস্তামি দাবি করেন, ইরান দলের সঙ্গে ইরানি রেভল্যুশনারি গার্ডের এজেন্ট ঢুকেছে। যদিও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ সামনে আসেনি। গত এক সপ্তাহে ইরান দল নিয়ম মেনে অনুশীলন করেছে। তাদের শৃঙ্খলায় ভাঙন দেখা যায়নি।

ইরানের ভেতরে গত কয়েক মাস ধরে অস্থিরতা চলছে। সেই পরিস্থিতিতে অনুশীলন চালানো সহজ ছিল না। অস্ট্রেলিয়ায় আসা মূল দলের খেলোয়াড়রা রাজনৈতিক বিষয়ে নীরব থেকেছেন। তারা ফুটবলে মন দিয়েছেন। কিন্তু দলে জায়গা না পাওয়া কয়েকজন খেলোয়াড় অবশ্য প্রকাশ্যে খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 


টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনবল নেবে মেঘনা গ্রুপ

জনবল নেবে মেঘনা গ্রুপ

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App