×

আমদানি-রপ্তানি

সৌদি থেকে এলো জ্বালানি তেলের বড় চালান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৩:৩০ পিএম

সৌদি থেকে এলো জ্বালানি তেলের বড় চালান

ছবি : সংগৃহীত

দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত (ক্রুড) তেল বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ মে) থেকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে এই তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় গত দুই মাস দেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসতে পারেনি। এমন পরিস্থিতিতে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নিয়ে গত ২১ এপ্রিল চীনা জাহাজ নিনেমিয়া যাত্রা শুরু করে। প্রায় ১৫ দিনের দীর্ঘ ভ্রমণ শেষে বুধবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে পৌঁছায়।

ইতোমধ্যে তেল খালাসের জন্য ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি জাহাজ একবারে প্রায় ৪ হাজার টন করে ক্রুড অয়েল পরিবহন করতে পারবে। এতে প্রতিদিন অন্তত ২৪ হাজার টন তেল খালাস করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো পড়ুন : দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। জাহাজটি থেকে কুতুবদিয়া হয়ে পতেঙ্গার ইআরএল পর্যন্ত তেল পরিবহন করা হচ্ছে।

এদিকে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, চলতি মাসে আরও প্রায় দুই লাখ টন ক্রুড অয়েল নিয়ে দুটি জাহাজ দেশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় পর বড় এই চালান দেশে পৌঁছানোয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরবে এবং রিফাইনারির কার্যক্রমও আবার স্বাভাবিক গতি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App