×

বিনোদন

আজ মিথিলার জন্মদিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৪:৩১ পিএম

আজ মিথিলার জন্মদিন

রাফিয়াত রশিদ মিথিলা। ছবি : সংগৃহীত

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলার আজ জন্মদিন। অভিনয়, গান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় এই তারকা বিশেষ দিনটিও কাটাচ্ছেন কাজের ব্যস্ততার মধ্য দিয়েই।

গণমাধ্যমকে মিথিলা জানান, সারাদিন তিনি অফিসের দায়িত্ব পালন করছেন এবং কাজের ফাঁকে ফাঁকে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন। এতে তিনি আনন্দিত বলেও জানান।

জন্মদিন উপলক্ষে বড় কোনো আয়োজন না রাখার কথাও বলেন তিনি। তার ভাষ্য, আগের মতো জন্মদিন নিয়ে এখন আর অতিরিক্ত উচ্ছ্বাস কাজ করে না, বর্তমানে কাজই তার প্রধান মনোযোগের জায়গা। তবে দিনশেষে মেয়ে ও পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

আরো পড়ুন : সুখবর দিলেন মিথিলা

অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও মিথিলা সুপরিচিত। তিনি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশু শিক্ষা, নারী অধিকার ও সামাজিক উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন প্রকল্পে কাজ করছেন তিনি।

সাংস্কৃতিক অঙ্গনেও তার শক্ত অবস্থান রয়েছে। নাটক, সিনেমা ও ওটিটি সব মাধ্যমেই কাজ করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। ‘একাত্তর’ সিরিজের মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু করেন মিথিলা। পরে ‘অমানুষ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।

অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘অভাগী’ ছবিতে অভিনয়ের জন্য তিনি ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন। এছাড়া গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ চলচ্চিত্রেও তার অভিনয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিগত সরকার পয়সা খাওয়ার জন্য প্রাইভেটে টিকা কিনতে চেয়েছিলো’

‘বিগত সরকার পয়সা খাওয়ার জন্য প্রাইভেটে টিকা কিনতে চেয়েছিলো’

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

গোপন আস্তানায় মোজতবা খামেনি, নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন যেভাবে

গোপন আস্তানায় মোজতবা খামেনি, নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন যেভাবে

বীথির জামিন নাকচ

শিশু গৃহকর্মী নির্যাতন মামলা বীথির জামিন নাকচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App