×

বিনোদন

কাল আসবে কারিনার মরদেহ, দাফন সোমবার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:৩০ পিএম

কাল আসবে কারিনার মরদেহ, দাফন সোমবার

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামীকাল রোববার (১৭ মে) ভারত থেকে দেশে আসবে বলে জানিয়েছেন তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

তিনি বলেন, আগামীকাল বিকেল ৩টা নাগাদ কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছাবে।

বনানী ডিওএইচএস জামে মসজিদে বাদ আসর কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সোমবার (১৮ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে তাঁর দ্বিতীয় জানাজা। জানা শেষে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় তাকে দাফন করা হবে বলে জানান যায়।

লিভারসংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিযানে মিলল ২৬ বস্তা সরকারি চাল, জড়িতদের খুঁজছে প্রশাসন

অভিযানে মিলল ২৬ বস্তা সরকারি চাল, জড়িতদের খুঁজছে প্রশাসন

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, ২৬ কোটি টাকার ফসলের ক্ষতি

ভোলা টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, ২৬ কোটি টাকার ফসলের ক্ষতি

কৃষকের ধান কেটে দিচ্ছে প্রত্যয় তরুণ সংঘ

কৃষকের ধান কেটে দিচ্ছে প্রত্যয় তরুণ সংঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App