×

বিনোদন

প্রীতম-মেহজাবীনের ‘ক্যাকটাস’ আসছে ১৮ মার্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

প্রীতম-মেহজাবীনের ‘ক্যাকটাস’ আসছে ১৮ মার্চ

ছবি : সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে ঈদ এলে অনেকেই অপেক্ষা করেন নতুন সিরিজ দেখার জন্য। দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। 

সিরিজটির ট্রেলার শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে। নির্মাতা শিহাব শাহীনের এই স্পাই-থ্রিলার সিরিজটি দর্শকরা দেখতে পারবেন ১৭ মার্চ রাত ১২টা (১৮ মার্চ) থেকে।

আরো পড়ুন: মোজতবা খামেনির মৃত্যুর দাবি ট্রাম্পের

ট্রেলার দেখে ধারণা করা যায় ‘ক্যাকটাস’র গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক দক্ষ হ্যাকারকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। ট্রেলারে তাকে কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়।

প্রীতম হাসান বলেন, চরিত্রটির একটি জার্নি আছে যা চরিত্রটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটি দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে চাইবেন। অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে। এই সিরিজে তাকে একদম নতুন অবতারে, শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অ্যাকশন লুকে দেখা যাবে। ট্রেলার দেখে ধারণা করা যায় চরিত্রটির মধ্যে রহস্যও লুকিয়ে আছে।

মেহজাবীন বলেন, এই সিরিজে আমার চরিত্রটি ভীষণ ইন্টারেস্টিং। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি।

সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি এই সিরিজের মাধ্যমে নিজস্ব একটি স্পাই ইউনিভার্স তৈরির ভিশন নিয়ে কাজ করেছেন তিনি। নির্মাতা বলেন, ’ক্যাকটাস’ গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি কাজ হতে যাচ্ছে এবং এর গল্পের পরিসর অনেক বড় করে চিন্তা করেছি আমরা।

’ক্যাকটাস’ এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম। সিরিজের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App