×

বিনোদন

এবার 'বিগ বস' সঞ্চালনায় সৌরভ গাঙ্গুলি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম

এবার 'বিগ বস' সঞ্চালনায় সৌরভ গাঙ্গুলি

ছবি: সংগৃহীত

ভারতীয় রিয়েলিটির শো 'বিগ বস'-এর বাংলা সংস্করনের সঞ্চালক হিসেবে টিলিভিশনের পর্দায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি। দীর্ঘদিন ‘দাদাগিরি’ দিয়ে টেলিভিশন দর্শকদের মন জয় করছেন। তবে এবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের রিয়ালিটি শো ‘বিগ বস’ মঞ্চ মাতাবেন তিনি। 

আগামী ৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে এক অনুষ্ঠানের মাধ্যমে এই রিয়ালিটি শোর আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে।

জানা যায়, ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হতে যাওয়া এই শো নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী শুক্রবার ইডেন গার্ডেন্সে আয়োজিত অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে অনুষ্ঠানটি ঠিক কবে থেকে এবং কোন সময়ে প্রচারিত হবে, তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি। এছাড়া প্রতিযোগীদের তালিকায় কারা থাকছেন, তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।

আরো পড়ুন: ফজলুর রহমান বাবু হাসপাতালে

উল্লেখ্য, প্রায় এক দশক আগে অন্য একটি চ্যানেলে বাংলার ‘বিগ বস’ প্রচারিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এটি আবারও ফিরছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App