×

বিনোদন

ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট বার্তা রাশমিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৫৯ এএম

ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট বার্তা রাশমিকার

ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ের রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনা। ব্যক্তিগত জীবন ও সংসার নিয়ে নানা জল্পনার মধ্যেই সন্তান নেওয়ার বিষয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন এই তারকা জুটি, যা ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।

সম্প্রতি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে সাতপাক ঘোরার পর মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। রাশমিকা জানিয়েছেন, সংসার ও সন্তান নিয়ে তিনি এখন থেকেই স্বপ্ন দেখছেন এবং মাতৃত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনে করেন।

আরো পড়ুন: জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি

আরো পড়ুন: লেবাননে ইসরায়েলের বিমান হামলা

বিয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাশমিকা তার এই অনুভূতির কথা ভাগ করে নেন। জানান, শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনা রয়েছে তার। রাশমিকার মতে, সন্তান স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তাই হবে তার কাছে সবথেকে বড় অগ্রাধিকার।

ক্যারিয়ার না কি সন্তান- এমন প্রশ্নের জবাবে রাশমিকা বেশ স্পষ্ট ধারণা দিয়েছেন। বিনোদন জগতে কাজের কোনো ধরাবাঁধা সময় না থাকলেও তিনি সাফ জানিয়েছেন, মা হওয়ার পর তার কাছে সন্তানই হবে সবার আগে। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। এমনকি প্রয়োজনে পেশাগত জীবনে ছাড় দিতেও পিছপা হবেন না বলে ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App