×

বিনোদন

বিতর্কিত মন্তব্যে আলোচনায় সোহেল রানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

বিতর্কিত মন্তব্যে আলোচনায় সোহেল রানা

ছবি : সংগৃহীত

চিত্রনায়ক সোহেল রানা বলেছেন, কিছু মন্ত্রীর মুখে টেপ লাগিয়ে দেওয়া দরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, গত তিন দিনে দেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের জনসাধারণ অত্যন্ত আনন্দ এবং আশার সঙ্গে গ্রহন করেছে আপনাকে। কিন্তু কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন।

আরো পড়ুন: রোজার মাসেই নারী সংরক্ষিত আসনের নির্বাচন

আরো পড়ুন: ক্ষুদ্র আনন্দেই জীবনের আসল সুখ—জয়া

তিনি আরো বলেন, ‘কোন বিশেষ সংবাদ ব্যতিরেকে তাদেরকে প্রেসের সম্মুখে এসে টিভি এবং প্রিন্ট মিডিয়ায় চেহারা দেখানোর কোন প্রয়োজন নেই ডিপার্টমেন্টের কোন সংবাদ উক্ত ডিপার্টমেন্টের কোন মুখপাত্র দিলেই চলবে। বিশেষ প্রয়োজনে তাদের আসা প্রয়োজন হলে আপনার সাথে কথা বলে তাদেরকে প্রেসের সম্মুখে যাবার অনুমতি দেয়া যেতে পারে।’

এ ছাড়াও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নতুন যারা কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মিনিস্টার হয়েছেন তারা কয়েকজন ভুলে গেছেন যে এই মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে মানুষের সামনে বক্তব্য পেশ করছেন না।

তাদের কিছু টালমাটাল বক্তব্য দলের উপর এবং আপনার উপরও বর্তাবে। কেউ কেউ তো নিজের দপ্তরের বাইরে জিহাদ ঘোষণা করছেন। এখন থেকে লাগাম ট্রেনে না ধরলে লাভের গুড় পিপড়ায় খেয়ে ফেলবে। আপনাকে আবার অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App