×

বিনোদন

শাকিবকে ছাড়াই শুরু হলো ‘বরবাদ’-এর শুটিং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৫:১৮ পিএম

শাকিবকে ছাড়াই শুরু হলো ‘বরবাদ’-এর শুটিং

শাকিব খান

আসন্ন ঈদুল ফিতরে ‘বরবাদ’ হবেন শাকিবিয়ানরা। এটাই যেন পণ তাদের পরিচালক মেহেদী হাসান হৃদয়ও তাদের মনোবাসনা পূরণ করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন। শেষ হয়েছে লাইট ক্যামেরা জ্বলে ওঠার অপেক্ষা। শুরু হয়েছে ‘বরবাদ’-এর শুটিং। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

রবিবার (২০ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন মেহেদী হাসান হৃদয়। ক্যাপশনে লিখেছেন, লাইট-ক্যামেরা-অ্যাকশন; যেখানে স্বপ্ন মিলিত হয় লেন্সের সঙ্গে। এ সময় ‘বরবাদ’ টিমের জন্য দোয়া চান এ নির্মাতা।

মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুরু হয়েছে দৃশ্যধারণের কাজ। তবে এখনও যোগ দেননি কিং খান। তিনি ২৪ অক্টোবর শুটিংয়ে যোগ দেবেন উল্লেখ করে এর আগে গণমাধ্যমে পরিচালক বলেছিলেন।

কিং খানকে নিয়ে নিজের প্রথম সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন হৃদয়। স্বপ্নের যাত্রা বলে আখ্যায়িত করে বলেন, ‘স্বপ্নের যাত্রা শুরু করছি। ভেতরে ভেতরে উত্তেজনা কাজ করছে। সবকিছু ভালোভাবে শেষ করতে চাই।’

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন পরিচালক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App